"কষ্টের টাকায়, শ্রেষ্ঠ বাজার " এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে মাদারীপুর জেলা কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র কয়ারিয়া ঈদগাহ (বাসস্ট্যান্ড)এ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া ফ্যামিলী বাজার নামে অত্যাধুনিক সুপার শপ।
ফ্যামিলি বাজারের পরিচালকদের কাছে সুবিধা ও বৈশিষ্ট্য সমূহ জানতে চাইলে তারা বলেন, এই সুপার শপে রয়েছে নানাবিধ সুবিধা সমূহ। পরিবারের সকল নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন আমাদের বাজারে। আর নয় সাহেবরামপুর বা টরকী, সকল পণ্য সমাহার এখন ময়দানে। শেয়ারহোল্ডার হলে পড়ে, পণ্য কিনবেন পাইকারী দরে। বছর শেষে পাবেন মুনাফা ও আকর্ষণীয় পুরস্কার। হাতের মুঠোয় পণ্য পেতে, আছে হোম ডেলিভারীর সু-ব্যবস্থা।
আপনার দুয়ারে ক্রয়কৃত মালামাল পৌছে দেয়ার জন্য রয়েছে নিজস্ব পরিবহন। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্রয়ের সুবিধা। তারা আরো বলেন, "গ্রামকে শহরে উন্নতিকরণ" মাননীয় প্রধানমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবে রূপদান করার জন্য এই সুপার শপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় ভাবে জানা যায়, সাধারণ জনগণের বহুল প্রত্যাশিত এই সুপার শপ। যার মাধ্যমে একই স্থানে সকল পণ্যের ক্রয় বিক্রয় করার সুব্যবস্থা রয়েছে।
উল্লেখ থাকে যে, আগামী ২৬ শে মার্চ জাতীয় দিবসে উদ্বোধন হতে যাচ্ছে এই অত্যাধুনিক সুপার শপ।
এবিএস





