অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির পাশাপাশি সোমবার ভোর থেকে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর। হরতালে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যানবাহন চলছে না।
সকাল ৯টায় চার রাস্তার মোড়ে অবস্থান নিয়েছে হরতাল আহবানকারীরা। রাস্তার ওপর আগুন দিয়ে পিকেটিং করছে তারা।
পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চলমান তিন দফার পাশাপাশি বিজিবির ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদারকে প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালন করছে স্থানীয় সর্বদলীয় সংগ্রাম কমিটি। ধর্মঘটের ৬ষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে আজ।
জানা গেছে, পণ্য আমদানির সময় বিজিবির হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে গত ১৪ মে থেকে বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে হিলি স্থলবন্দর কাস্টম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন, কুলি শ্রমিক সমন্বয় কমিটি, ট্রাক শ্রমিক সমন্বয় পরিষদ এবং মালিক ট্রাক মালিক গ্রুপসহ চারটি সংগঠন।
ধর্মঘটে পারাপারের অপেক্ষায় ভারতীয় বন্দরে আটকা পড়েছে পণ্যবোঝাই দেড় হাজারের মত ভারতীয় ট্রাক। আমদানি পণ্যের মধ্যে রয়েছে পিয়াজ, ফল, মাছ এবং চাল গম রাইসব্রান্ড খৈলসহ বিভিন্ন পণ্য।
ভারতে রপ্তানির অপেক্ষায় বন্দরে আটকা পড়েছে বাংলাদেশি প্রাণ এবং গাজী কম্পানির উত্পাদিত সামগ্রীসহ মোলাসেস বোঝাই শতাধিক ট্রাক।
আন্দোলনের মুখে গত ১৫ মে গণমাধ্যমকর্মীদের কাছে বিজিবির ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার প্রেস বিফ্রিং-এ আমদানিকারক ব্যবসায়ীদের চোরাচালানির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। ওই বক্তব্যের প্রতিবাদে তাকে বদলিসহ শাস্তির দাবিতে হরতালের ডাক দেয় সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতারা।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অর্থনীতি
ধর্মঘট-হরতালে স্থবির হিলি স্থলবন্দর
অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির পাশাপাশি সোমবার ভোর থেকে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর। হরতালে ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যানবাহন চলছে না।





