দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেন মো: শাকিল রিজভী।
বুধবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পর্ষদ থেকে অবসর নেওয়ার বিষয়ে অন্য শেয়ারহোল্ডার পরিচালক বৈঠক করেন। সে বৈঠকে তিনি অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, স্টক ডিমিউচুয়ালাইজেশনের (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) শর্ত অনুসারে চারজন শেয়ারহোল্ডার পরিচালকের মধ্য থেকে একজনের অবসর নেওয়ার কথা। তার বিপরীতে একজন নতুন পরিচালক আসবেন নির্বাচনের মাধ্যমে।
আগামী ৯ ফেব্রুয়ারি ডিএসই’র ট্রেকহোল্ডার বাছাই নির্বাচন। এ নিবাচনে তিনি দাঁড়াবেন কিনা তা জানা যায়নি।
এসএইচ





