শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিঞা এবং ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ব্যাংক খাতের অনিয়ম ও অর্থপাচারের ব্যাপকতা তুলে ধরে গভর্নর বলেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের এক-তৃতীয়াংশই লুট হয়ে গিয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পরিমাণ অর্থ দিয়ে দুই কোটি পরিবারকে সহায়তা দেওয়া সম্ভব ছিল অথবা পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ করা যেত।
ব্যাংকিং ব্যবস্থায় তারল্য সংকট সৃষ্টির জন্য দায়ীদের সমালোচনা করে মোস্তাকুর রহমান বলেন, জনগণের অর্থ লুট করা সাধারণ চুরির ঘটনা নয়; এটি ছিল ব্যাপক লুটপাট। আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং লুট হওয়া সম্পদ পুনরুদ্ধারে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালুর কথা জানানো হয়। তরুণ প্রজন্মকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা এবং ক্যাম্পাসে নগদ অর্থের ব্যবহার কমিয়ে আধুনিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ওয়ান ব্যাংক পিএলসি এ সেবা চালু করেছে।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু লেনদেনে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং ক্যাশলেস অর্থনীতির প্রসারে ভূমিকা রাখবে।
ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, দৈনন্দিন আর্থিক সেবা সহজ ও সহজলভ্য হলেই ডিজিটাল রূপান্তর অর্থবহ হয়ে ওঠে। ইউআইইউতে বাংলা কিউআর চালুর ফলে শিক্ষার্থীরা আন্তঃপরিচালনযোগ্য ডিজিটাল পেমেন্ট ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য বাস্তবায়ন এবং ডিজিটাল পেমেন্টের ভবিষ্যৎ গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ইউআইইউর সঙ্গে অংশীদার হতে পেরে তাঁরা আনন্দিত।
এর আগে গভর্নর শিক্ষার্থীদের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, আর্থিক উদ্ভাবন ও ব্যাংকিং খাতের ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের বাংলা কিউআর উদ্যোগ এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়নে এর ভূমিকা নিয়ে একটি উপস্থাপনাও দেওয়া হয়।
এস
















