শুক্রবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলার ৮ সেন্ট বা ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৪ ডলার ২৮ সেন্টে পৌঁছেছে।

তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ইউরোপের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। ইউরোপের ৬০০টি বড় প্রতিষ্ঠানের শেয়ারের দর নিয়ে গঠিত এসটক্স ৬০০ সূচক কমেছে শূন্য দশমিক ৭৫ শতাংশ।

এ ছাড়া ফ্রান্সের শেয়ারবাজারের প্রধান সূচক সিএসি ৪০ কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।

সরকারি ঋণের বোঝা বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের কারণে ইউরোপের বাজারে চাপ অব্যাহত রয়েছে। এর মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

এস