ঢাকার সাভারে সিঙ্গার ইলেকট্রনিকসের একটি গোডাউনে আগুন লেগেছে।
খবর পেয়ে সাভার, আশুলিয়া ও ট্যানারির ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ (০৫ আগস্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলজোড়া এলাকায় সিঙ্গারের ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বেলা ১১টা শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রের কাজ করছেন এবং আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে বলে হেড কোয়াটারের উিউটি অফিসার নিশ্চিত করেছেন।
সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ করিম খান।
ফায়ার সার্ভিসের হেড কোয়াটারের উিউটি অফিসার মো: এরশাদ হোসেন জানান, আগুন নেভানোর জন্য আটটি ইউনিট কাজ করছে। আগুন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এমবি





