স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুর হিলি স্থলবন্দরে ব্যবসায়ীদের আন্দোলন দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি, লোড-আনলোডসহ সকল ধরনের কার্যক্রম শুরু হয়েছে ।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ব্যবসায়ীদের দাবি দাওয়া পূরণ করা হবে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এ আশ্বাসে দিলে আন্দোলন কর্মসূচি স্থগিত করে বন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহীন হোসেন।
আমদানিকরা পণ্যের ম্যানিফেস্টে সিলমারা বন্ধ, খালাসকরা পণ্য বিজিবির বিভিন্ন চেকপোস্টে আটক করে বৈধ কাগজপত্র থাকার পরেও হয়রানি বন্ধ, সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকদের অবগত না করে মামলা দায়ের বন্ধ এবং জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়কের অপসারণের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে তারা। এরপর তিনদিন হরতাল পালন করা হয়।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]