ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯৩তম শাখা হিসেবে ধোলাইখাল শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির ভাষণে ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এসএমই, ভারী ও হালকা শিল্প, কৃষি, শিক্ষা, গৃহায়ণ ও চিকিৎসা খাতসহ মানুষের মৌলিক প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সার্বজনীন কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ প্রদান করে থাকে।’

মোহাম্মদ আবদুল মান্নান সভাপতির ভাষণে বলেন, ‘ইসলামী ব্যাংক ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। এ ব্যাংক শিল্পায়ন, আমদানি বিকল্প রপ্তানিমুখী ও শ্রমঘন শিল্প কারখানায় বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা পালন করছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবদুস সাদেক ভূঁইয়া উপস্থিত ছিলেন। এসময় ঢাকা দক্ষিণ জোন প্রধান মো. ওবায়দুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ওয়েসিস ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মো. ইব্রাহীম হোসাইনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

জেআই