বিশ্বমানের পণ্য ও সর্বোত্তম বিক্রায়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হল ওয়ালটনের প্লাজা ম্যানেজার ও ডিলার সম্মেলন। এতে উপস্থিত কর্মকর্তারা দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে আরো উদ্যোগি হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার সকাল সাড়ে ৯টায় সম্মেলন শুরু হয় গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গণে। দিনব্যাপি এ সম্মেলনে অংশ নেন সারা দেশের ২১ টি অঞ্চল থেকে আসা ওয়ালটনের ১৫০ জন প্লাজা ম্যানেজার ও ৩৫০ জন ডিলার।
ওয়ালটনের ঐসব বিক্রয় প্রতিনিধিরা সরেজমিনে কারখানার বিভিন্ন উৎপাদন প্লান্ট ঘুরে দেখেন। বিশ্বমানের ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, এসি ইত্যাদি পণ্যের সর্বাধুনিক উৎপাদন প্রক্রিয়া দেখে তারা অভিভূত হন।ওয়ালটনের পণ্য বিপণনে অসামান্য দক্ষতার স্বাক্ষর রাখায় সম্মেলনে ১৭ জন প্লাজা ম্যানেজার ও ১২ জন ডিলারকে বিশেষ সম্মাণনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে ওয়ালটনের নির্বাহী পরিচালক (প্লাজা সেলস এন্ড ডেপেলপমেন্ট) ইভা রিজওয়ানা নিলু বলেন, ‘দেশকে এগিয়ে নিতে ওয়ালটন কাজ করছে। দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য। ক্রেতাদের চাহিদানুযায়ী দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখাসহ বিভিন্ন কালারের সব পণ্য বাজারজাত করা হচ্ছে।’ বিপণন ব্যবস্থা দিন দিন সহজ করা হচ্ছে। ক্রেতাদের সুবিধার্থে প্লাজা ম্যানেজারদের আরো গবেষণা ও টার্গেট ভিত্তিক কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এ সম্মেলনের মাধ্যমে ওয়ালটনের বাজার কার্যক্রম আরো সম্প্রসারন হবে বলে তিনি আশাব্যক্ত করেন। সম্মেলনে প্রতিষ্ঠানটির অতিরিক্ত পরিচালক (মার্কেটিং) কামাল হোসাইন বলেন, ‘একসময়ের আমদানি নির্ভর খাতকে উৎপাদনমুখী করেছে দেশিয় প্রতিষ্ঠান ওয়ালটন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ সুনাম অর্জন করে যাচ্ছে।’
সম্মেলনের শেষ পর্বে র্যফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-মালায়েশিয়া টিকিটসহ ২০ টি পুরস্কার দেওয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ এ সম্মেলন।
ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান (পলিসি এন্ড এইচআরএম), মো. এমদাদুল হক সরকার (বিপণন), মো. হুমায়ুন কবীর (পিআর এন্ড মিডিয়া), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম (ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন্স), অতিরিক্ত পরিচালক লে: কর্ণেল (অব:) মোঃ আবদুল কাদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ওয়ালটনের প্লাজা ম্যানেজার ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বমানের পণ্য ও সর্বোত্তম বিক্রায়োত্তর সেবার প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হল ওয়ালটনের প্লাজা ম্যানেজার ও ডিলার সম্মেলন। এতে উপস্থিত কর্মকর্তারা দেশ-বিদেশে ওয়ালটন পণ্যের বাজার সম্প্রসারণে আরো উদ্যোগি হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।





