রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় আইপিইউ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠকে সংস্থাটির নতুন সভাপতি নির্বাচন করা হবে।
সম্মেলন ও সংশ্লিষ্ট কর্মসূচি শেষে আগামী ১১ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে জাতীয় সংসদের স্পিকারের।
এস











