বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ব্যাংকিং খাতের সুস্বাস্থ্য ও শৃঙ্খলার ওপর নির্ভর করছে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাত নানা সীমাবদ্ধতার মাঝেও ক্রমশ পরিণত ও শক্তিশালী হয়ে উঠছে।
বুধবার সন্ধ্যায় মিরপুরে বিআইবিএম-এ ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট এর উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
আতিউর বলেন, ব্যাংকিং তথা আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বিআইবিএম। প্রশিক্ষণ দানের সঙ্গে সঙ্গে গবেষণা, শিক্ষা ও পরামর্শ দানসহ নানা কাজে ব্যাপৃত থেকে বিআইবিএম ইতোমধ্যে দেশের অনন্য একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, শুধু দেশীয় পরিমন্ডল নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিআইবিএম এর পরিচিতি বাড়ানোর জন্য বেশকিছু প্রোগ্রাম হাতে নেয়া হয়েছে। বিআইবিএম গত দুই/তিন বছরে বেশকিছু আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে বলেও জানান গভর্নর।
আতিউর বলেন, আজকের দিনটি বিআইবিএম-এর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা, আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে ডিএসবিএম এর আনুষ্ঠানিক পথচলা। এর মাধ্যমে এমবিএম প্রোগ্রামের মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ. আ. ম. স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ, বিআইবিএম এর মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ব্যাংকিং খাতের শৃঙ্খলার ওপর নির্ভর করছে অর্থনীতি : গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের ব্যাংকিং খাত নানা সীমাবদ্ধতার মাঝেও ক্রমশ পরিণত ও শক্তিশালী হয়ে উঠছে। তিনি বলেন, ব্যাংকিং খাতের সুস্বাস্থ্য ও শৃঙ্খলার ওপর নির্ভর করছে দেশের সুষম অর্থনৈতিক উন্নয়ন।





