জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এই স্থিতিশীলতা ধরে রাখতে ও প্রবৃদ্ধি বাড়াতে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের করফারেন্স হলে বিশ্বব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) প্রকল্পের আওতায় কুমিল্লা ইপিজেডে নির্মাণাধীন পানি শোধানাগার প্রকল্পে অর্থায়নের জন্য এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে আতিউর রহমান একথা বলেন।
তিনি বলেন, সরকারের নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের অর্থায়নে সাহায্য করবে। দেশের উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহযোগিতাও অব্যাহত থাকবে।
কুমিল্লা ইপিজেডে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার নির্মাণে আইপিএফএফ প্রকল্পের আওতায় আট কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা দেবে বিশ্বব্যাংক। প্রকল্প উদ্যোক্তা সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং এনসিসি ব্যংকের মাধ্যমে এ অর্থ সরবরাহ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল হাসান মোহাম্মদ রাজী হাসান, আবুল কাশেম, এস কে সুর চৌধুরী, সিগমা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক মিজানুর রহমান, আইপিএফএফের পরিচালক নজরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের হাতে আট কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার একটি চেক তুলে দেন গভর্নর।
উল্লেখ্য, আইপিএফএফ বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প, যার আওতায় দেশের অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন খাতে অর্থায়ন করা হয়।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর[/b]
অর্থনীতি
অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো জরুরি: গভর্নর
জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এই স্থিতিশীলতা ধরে রাখতে





