রোববার থেকে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে আপত্তি ও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবারও মেই একই অবস্থা বিরাজমান।

রোববার নতুন গভর্নর ফজলে কবির দায়িত্ব নেওয়ার পর একবার প্রবেশ করতে পারেন সাংবাদিকরা। তখন তিনি ক্যামেরার সামনে কথা বলেন। এরপর বিকেল পর্যন্ত সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যদের প্রবেশের পর বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিকই প্রবেশ করতে পারেননি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাইরে এসে সাংবাদিকদের এ বিষয়ে অবগত করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান বলেন, ক্যামেরা নিয়ে সাংবাদিকেরা থাকলে একটা অস্বস্তি মনে হয়। তারা নিচে গেস্ট রুমে থাকতে পারেন।

সংশ্লিষ্ট এক সূত্রে জানা গেছে, রিজার্ভ থেকে চুরি হওয়া ৮০০ কোটি টাকার বিষয়ে তদন্ত করতে প্রতিদিন সিআইডি দল বাংলাদেশ ব্যাংকে আসার কারণে সাংবাদিকদের প্রবেশে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে।

 

এমআইএস।