গেল বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণবিতরণ বেড়েছে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৫ হাজার ৫৬৯ কোটি ৮৩ লাখ টাকা বেশি ঋণ বিতরণ করেছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেস্যাল প্রোগ্রামস বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ৭ লাখ ৪৪ হাজার ২২৮ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদেরকে দেশে কার্যরত ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ৮৫ হাজার ৩২৩ কোটি ২৫ লাখ টাকা ঋণ বিতরণ করে। ২০১২ সালে এ খাতে ৬৯ হাজার ৭৫৩ কোটি ৪২ লাখ টাকা বিতরণ করা হয়। সে হিসেবে এক বছরের ব্যবধানে ( ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে) ১৫ হাজার ৫৬৯ কোটি ৮৩ লাখ টাকা বেশি ঋণ বিতরণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিলো ৭৪ হাজার ১৮৭ কোটি টাকা। ঋণ বিতরণ হয়েছে ৮৫ হাজার ৩২৩ কোটি ২৫ লাখ টাকা। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ হাজার ৫৬৬ কোটি টাকা বেশি বিতরণ করা হয়েছে। সুতরাং ঋণ বিতরণ করা হয়েছে লক্ষ্যমাত্রার ১১৬ শতাংশ।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেস্যাল প্রোগ্রামস বিভাগ চলতি ২০১৪ সালের জন্য ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৮৮ হাজার ৭৫৩ কোটি টাকা এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসএমআর
অর্থনীতি
এসএমই খাতে ঋণবিতরণ বেড়েছে
গেল বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণবিতরণ বেড়েছে। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৫ হাজার ৫৬৯ কোটি ৮৩ লাখ টাকা বেশি ঋণ বিতরণ করেছে।





