কিডনী রোগের ‍চিকিৎসা ব্যয়বহুল হওয়ার কারণে রোগীদের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে কিডনী ডায়ালাইসিস সলিউশনের উপর প্রযোজ্য মূসক সম্পুর্ন মওকুফ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এছাড়া মেডিটেশন সেবা গ্রহন করে হতাশাগ্রস্ত মানুষেরা মুক্তির প্রয়াসের কারণে অর্থমন্ত্রী এ খাতে প্রযোজ্য মূসক প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। এতে  সভাপতিত্ব করছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবারও ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হয়।  
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]