জাতীয় ও আন্তর্জাতিক এসএমই বিশেষজ্ঞদের উপস্থিতিতে বুধবার বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে হচ্ছে এসএমই উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার। প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক, সিরডাপ, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্ট (বিআইবিএম) এবং মাইডাস (ইউ.কে) যৌথভাবে ‘বাংলাদেশে টেকসই এসএমই উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার’ সেমিনারের আয়োজন করেছে। তোপখানা রোডস্থ চামিলী হাউজের সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওই সেমিনার বুধবার হবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। সভাপতিত্ব করবেন মাইডাস (ইউকে) এর প্রধান জর্জ আব্রাহাম। অনুষ্ঠানে দুইজন আর্ন্তজাতিক এসএমই বিশেষজ্ঞ লন্ডনের Commonwealth Environmental Investment Platform (CEIP) এর চেয়ারম্যান মাইকেল সিপিট এবং ভারতীয় এসএমই বিষয়ক প্রতিষ্ঠান আইস স্টার্ট আপ এর চেয়ারম্যান শংকর রেলে যথাক্রমে এসএমই ক্লাস্টার ও এসএমই অর্থায়ন বিষয়ক দুইটি সেমিনার পেপার উপস্থাপন করবেন।
“Cluster, Technology & Innovation: Global Perspective and relevance of Bangladesh” kxl©K Ges “Making SME Financing Sustainable and Profitable: Indian Experiences” শীর্ষক পেপার উপস্থাপিত হবে। উক্ত পেপার দুইটির উপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনা দু’টিতে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় এর আইবিএ এর অধ্যাপক সৈয়দ মুনির খসরু এবং বিআইবিএম এর মহাপরিচালক তৌফিক আহম্মেদ চৌধুরী । প্যানেল আলোচক হিসেবে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ডিসিসিআই এর সাবেক সভাপতি সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহগণসহ এসএমই সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এছাড়া, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সিরডাপের মহাপরিচালক সিসিপ ইফেন্ডি এবং সূচনা বক্তব্য প্রদান করবেন বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংক এর এসএমই ফ্যাকাল্টি কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এর ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীগণ, এসএমই বিষয়ক এসোসিয়েশন, নারী সংগঠন, চেম্বার এবং এসএমই সংক্রান্ত বিভিন্ন সরকারী/বেসরকারী দেশী ও আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং এসএমই উদ্যোক্তাগণ অংশগ্রহণ করবেন।
এ অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের এসএমই খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী এবং কার্যকরী নীতিমালা গ্রহণের ক্ষেত্রে উক্ত খাতের রেগুলেটর, নীতি প্রনয়ণকারী প্রতিষ্ঠান এবং এসএমই খাত সংশ্লিষ্ট সকলকে আর্ন্তজাতিক অভিজ্ঞতার সাথে মিল রেখে একটি সুপারিশমালা তথা পথ প্রদর্শন করা। উক্ত সেমিনার আয়োজনের পর সেমিনারের আলোচনার প্রেক্ষিতে একটি সেমিনার পেপার প্রকাশ করা হবে। উক্ত পেপারটিতে এসএমই খাতের টেকসই উন্নয়নের লক্ষে বেশকিছু দিক নির্দেশনা দেয়া হবে।
উল্লেখ্য, গভর্নর ড. আতিউর রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশে ব্যাংকে এসএমই বিভাগ গঠণের পর থেকেই এসএমই বিভাগ এসএমই উন্নয়নের লক্ষ্যে নানামূখী পদক্ষেপ ও কর্মসূচী গ্রহণ করে আসছে। ইতোমধ্যে এসএমই বিভাগ ভারতীয় হাই কমিশন এবং ইন্দো-বাংলা চেম্বারের সহযোগিতায় ভারতীয় তিনটি বিখ্যাত এমএসএমই প্রতিষ্ঠান NSIC, SIDBI, Iam SME of India এর অংশগ্রহণে সিরডাপ মিলনায়তনে এসএমই বিষয়ক আরও একটি আর্ন্তজাতিক সেমিনারের আয়োজন করেছে। গভর্নর ড. আতিউর রহমানের দিক নির্দেশনা ও নেতৃত্বে এ ধরনের কর্মসূচী আয়োজনের মাধ্যমে আর্ন্তজাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হচ্ছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
এসএমই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার বুধবার
জাতীয় ও আন্তর্জাতিক এসএমই বিশেষজ্ঞদের উপস্থিতিতে বুধবার বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে হচ্ছে এসএমই উন্নয়ন বিষয়ক আর্ন্তজাতিক সেমিনার। প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক, সিরডাপ, বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ব্যাংক ম্যানেজম্যান্ট (বিআইবিএম) এবং মাইডাস (ইউ.কে) যৌথভাবে





