সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।
বৃহস্পতিবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান তারা।
বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি মো: জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, বৈঠকে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যেসব শ্রমিক ঢাকায় আছেন, তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালানোর প্রস্তাব দিয়েছে বিজেএমইএ। শ্রমিকদের ঢাকা ফিরতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তিনি জানান, সরকার শিল্প প্রতিষ্ঠান খোলার অনুমতি দিলেই শ্রমিকদের ঢাকায় ফিরতে বলা হবে।
বৈঠকের পর এ বিষয়ে কোনো ব্রিফ করেননি মন্ত্রিপরিষদ সচিব।
এমবি





