জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলার। আর আগের বছরের একই মাসে এসেছিল ১৩২ কোটি। ২০১৩ সালের জানুয়ারির তুলানায় এই জানুয়ারি মাসে রেমিট্যান্স কমেছে ৮ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১২১ কোটি ২১ হাজার ডলার। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১২৮ কোটি ৭৩ লাখ ডলার। আগের বছরের ডিসেম্বরের তুলনায় রেমিট্যান্স কমেছে ৭ কোটি ৫২ লাখ ডলার।
প্রথম সাত (জুলাই-জানুয়ারি) মাসে মোট রেমিট্যান্স এসেছে ৮০২ কোটি ২৩ লাখ মর্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৭৭ কোটি ডলার। চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স কমেছে ৭৪ কোটি ৭৭ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, জনশক্তি রফতানি হ্রাস, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা, বেসরকারি পর্যায়ে জনশক্তি রফতানিতে অনীহার জন্যই রেমিট্যান্স প্রবাহ কমেছে।
[b]ঢাকা , মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]