পাকিস্তানের জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। বৃহস্পতিবার পাস হওয়া এ পরিকল্পনায় বলা হয়েছে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করা হবে যার লক্ষ্যমাত্রা হবে ৪৫ হাজার মেগাওয়াট।
এ ছাড়া ‘ভিশন ২০২৫’ নামের এ পরিকল্পনার আওতায় ১০ বছরের মধ্যে পাকিস্তানকে বিশ্বের ২৫তম অর্থনীতির দেশে পরিণত করা হবে এবং বার্ষিক রপ্তানির পরিমাণ ছয়গুণ বাড়িয়ে ১৫ হাজার কোটি ডলারে নেয়া হবে। এ সময়ের মধ্যে শতভাগ শিক্ষার হার নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।
এনইসি’র বৈঠকে সভাপতিত্ব করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এতে সব প্রদেশ ও অঞ্চলের প্রধান নির্বাহীরা উপস্থিতি ছিলেন।
বৈঠকে ‘ভিশন ২০২৫’-এর আওতায় নতুন একটি পাঁচশালা পরিকল্পনারও অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া, ভিশন বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনের সঙ্গে একযোগে কাজ করতে ও সব রকমের সহযোগিতা দিতে মন্ত্রণালয়, প্রদেশ এবং বিশেষ এলাকাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। আর উচ্চাভিলাষী এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, আইনের শাসন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
বিশ্বের ২৫তম অর্থনৈতিক শক্তি হচ্ছে পাকিস্তান
পাকিস্তানের জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি এক উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে। বৃহস্পতিবার পাস হওয়া এ পরিকল্পনায় বলা হয়েছে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করা হবে যার লক্ষ্যমাত্রা হবে ৪৫ হাজার মেগাওয়াট।
পাকিস্তান-সৌদি-তুরস্কের সঙ্গে ইরানের বৈঠক শুরু
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা মোকাবিলায় ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
















