একদিনের হারতাল-অবরোধে সার্বিক অর্থনীতিতে ১ হাজার ৬০০ কোটি এবং বিমা কোম্পানিগুলোর ১৫ কোটি টাকা ক্ষতি হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
সোমবার বিকেলে বিআইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আহছানুল ইসলাম টিটু, নীটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কে এম মনিরুল হক ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস-চেয়ারম্যান নাছির উদ্দিন পাভেল।
এতে জানানো হয়, ২০১৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৪০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ গাড়িগুলোর মধ্যে কতটি বিমা করা আছে তার সঠিক তথ্য বিআইএ’র কাছে নেই।
এক প্রশ্নের জবাবে শেখ কবির হোসেন বলেন, হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির বিমা দাবি পেতে হলে অবশ্য এর জন্য কাভারেজ নিতে হবে। এ জন্য আলাদা প্রিমিয়ামও পরিশোধ করতে হবে। হরতাল-অবোরোধের বিমা কাভারেজ নেওয়া নেই এমন কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে বিমা দাবি পাবে না।
আরেক প্রশ্নের জবাবে বিআইএ সভাপতি বলেন, কত সংখ্যক গাড়ির হরতাল কাভারেজ নেওয়া আছে সে তথ্য আমাদের কাছে নেই। ভবিষ্যতে আমরা এ তথ্য সংগ্রহ করবো। তবে ২০১৩-১৪ সালের রাজনৈতিক অস্থিরতার কারণে ১ হাজার কোটি টাকার বিমা দাবি এসেছে।
সংবাদ সম্মেলনে অর্থনীতিতে হরতাল-অবরোধের প্রভাবের বিষয়ে বলা হয়, একদিনের হরতাল-অবরোধে সার্বিক অর্থনীতির ক্ষতি হয় ১ হাজার ৬শ’ কোটি টাকা। বছরে এ ক্ষতির পরিমাণ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ৫ শতাংশের সমান।
বিআইএ জানায়, একদিনের হরতাল-অবরোধে পোশাক খাতে ক্ষতি হয় ৩শ’ ৬০ কোটি টাকা। বছরে এর পরিমাণ ১৪ হাজার ৪০০ কোটি টাকা। সরকারীরি রাজস্ব খাতে একদিনের ক্ষতি ২৫০ কোটি টাকা। বছরে যার পরিমাণ ১০ হাজার কোটি। শিক্ষাখাতে একদিনের ক্ষতি ৫০ কোটি টাকা। আর বছরে এর পরিমাণ ২ হাজার কোটি টাকা।
হরতাল-অবরোধে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে পাইকারি মার্কেট, শপিংমল ও অন্যান্য শপ। একদিনের হরতাল-অবরোধে এ খাতে ক্ষতি হয় ৬শ’ কোটি টাকা। বছরে যার পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার কোটি টাকা।
আর্থিক ও ভ্রমণ খাতে একদিনের হরতাল-অবরোধে ক্ষতি ৫০ কোটি টাকা করে। বছরে এর পরিমাণ ২ হাজার কোটি টাকা। যাতায়াত খাতে এক দিনে ক্ষতি ৬০ কোটি টাকা এবং বছরে ২ হাজার ৪০০ কোটি টাকা। উৎপাদন খাতে একদিনে ক্ষতি ১০০ কোটি এবং বছরে ৪ হাজার কোটি টাকা। আর অন্যান্য খাতে একদিনের ক্ষতি ৬৫ কোটি এবং বছরে ২ হাজার ৬০০ কোটি টাকা।
হরতাল-অবরোধে বিমা কোম্পানির ক্ষতির বিষয়ে বিআইএ’র সহ-সভাপতি আহছানুল ইসলাম টিটু বলেন, হরতাল-অবরোধ হলে বিমা কোম্পানির বিনিয়োগ, আমদানি, রপ্তানি, প্রিমিয়াম আয়, বিমা দাবি পরিশোধ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। এ হিসাবেই একদিনে বিমা কোম্পানির ক্ষতি হয় ১৫ কোটি টাকা।
হরতাল-অবরোধ বন্ধে এফবিসিসিআই’র আইন ক্ষতিয়ে দেখার বিষয়ে জানতে চাইলে শেখ কবির বলেন, আইনি সুযোগ থাকলে আমরাও এফবিসিসিআই’র সঙ্গে আছি। তবে যা কিছু করতে হয়, আইনের ভিতরে থেকে করতে হবে।
রাজনৈতিক অস্থিরতা বন্ধে আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসাতে বিআইএ’র পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে বিআইএ সভাপতি বলেন, আমরা কোনো কিছুতে জোর করতে পারি না। তবে গণমাধ্যমের মাধ্যমে আহ্বান জানাতে পারি।
জেআই
হরতাল-অবরোধে দিনে ক্ষতি ১৬০০ কোটি টাকা
একদিনের হারতাল-অবরোধে সার্বিক অর্থনীতিতে ১ হাজার ৬০০ কোটি এবং বিমা কোম্পানিগুলোর ১৫ কোটি টাকা ক্ষতি হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উত্তর উপজেলায় হরতাল, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। হরতালের প্রথম দিনে সড়ক অবরোধের কারণে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।
হরতাল আ. লীগের, সরব জামায়াত, কর্মসূচি বৈষম্যবিরোধীদের
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতালে সকাল থেকে চট্টগ্রামে দলটির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা মাঠে সরব ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন, সড়ক অবরোধ ও পদযাত্রাসহ পাল্টাপাল্টি নানা কর্মসূচি পালিত হচ্ছে
হরতাল নিয়ে আতঙ্কিত হবেন না: নগরবাসীকে ডিএমপি কমিশনার
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কড়া অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি।
















