সভায় শেয়ার হোল্ডার প্রতিনিধি হিসেবে বিডিবিএল’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ হাবিবুর রহমান গাজী উপস্থিত ছিলেন।
এছাড়া পরিচালক মোঃ খোরশেদ হোসেন, অধ্যাপক ডঃ মোঃ হাসিবুর রশিদ, মোঃ রিফাত হাসান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ রোকোনুজ্জামান, এফসিএ, বিএসএল সিইও মোঃ শফিকুল ইসলাম, বিডিবিএল এর কোম্পানী সচিব কামাল উদ্দিন আহমেদ মোল্লা ও বিএসএল কোম্পানী সেক্রেটারী জনাব এস.এম. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীর ২০২২ সালের আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয় এবং হোল্ডিং কোম্পানী বিডিবিএলকে ৫% নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাবও অনুমোদন করা হয়।





