দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

আজ মঙ্গলবার (২২ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১০৫ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার, যা গত কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো পাইওনিয়ার ইনস্যুরেন্স, বেক্সিমকো, ম্যাকসন স্পিনিং, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, ডাচ্‌–বাংলা ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও ফরচুন।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং, স্কয়ার টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, মেট্রো স্পিনিং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, অ্যাগ্রোন ডেনিমস, হুয়া ওয়ে টেক্সটাইল, এনভয় টেক্সটাইল ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমেছে। সূচকটি ১৭ হাজার ৭৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

হোসাইন নূর