সোমবার (২১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রেষ্ঠ ডটকম এবং আলিফ ওয়ার্ল্ডের পেমেন্ট গেটওয়েতে গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ ডটকমের ১১ জন গ্রাহকের ১৭ লাখ টাকা এবং আলিফ ওয়ার্ল্ডের ২১ জন গ্রাহকের ২৬ লাখ টাকা ফেরত দেওয়া হয়।

অনুষ্ঠানে সফিকুজ্জামান বলেন, গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য যেসব ই-কমার্স প্রতিষ্ঠান ৩১ মার্চের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেলের সঙ্গে যোগাযোগ করে ইতিবাচক মনোভাব দেখাবে না, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের তালিকা আমরা পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠাবো।

এমআই