ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি তুরাগ থানা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জানান, পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামছে ঢাকা মহানগরী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

তিনি বলেন,পাঁচ দফার মধ্যে রয়েছে- (১) মজুরী ও ভাতা সম্পর্কীত দাবী (২) পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত দাবী (৩) কর্মঘন্টা, ছুটি ও বিশ্রাম সম্পর্কীত দাবী (৪) আইনী আধিকার সংক্রান্ত দাবী (৫) সামাজিক নিরাপত্তা ও কল্যাণ সংক্রান্ত দাবী।

বর্তমান দেশের অন্যতম প্রধান শ্রম ভিত্তিক শিল্প নির্মাণ খাত। এই নির্মাণ শিল্পখাতে কর্মরতদক্ষ ও অদক্ষ শ্রমজীবির সংখ্যা প্রায় ৩৫ লক্ষ। এখান থেকে সরকার বার্ষিক রাজস্ব আয় প্রায় ১৫০০ কোটি টাকা ।

এ ক্ষেত্রে বহুতল নির্মাণ আইন, ভূমি উন্নয়ন নীতিমালার কোন সুনির্দিষ্ট নিয়ম বিধি নেই ।ফলে হাউজিং ও ব্যক্তি উদ্যোক্তরা সাধারণ শ্রমিকদের স্তর দেখেন না।

এই শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সম্পর্কীত কোন আইন ও নীতিমালা নেই।

অধিকারহীন অবস্থায় দেশের উন্নয়ন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের শ্রমে ইমারত, দালান, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও কাল্ভাট সহ অন্যান্য।

জাতীর উন্নয়নে অবদান রাখা সত্বেও সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে তাদের কোন স্বীকৃতি ও আইনগত অধিকার । নিরাপত্তাহীন জীবন, রোগ-ব্যাধি, অনাহার, পরিবার পরিজন নিয়ে দূর্ভোগময় জীবন তাদের নিত্য দিনের সংঙ্গী।

এই অবস্থার অবসান হওয়া দরকার। তাই এই ঐক্যকে দৃঢ় ও মজবুত করতে হবে এবং শ্রমিকদের সংগঠিত করে ঐক্যকে এগিয়ে নিতে হবে ।

এই পাঁচ দাবীর মধ্যই চল্লিশটি দাবি আছে। এই পাঁচ দফা অচিরেই সংশ্লিষ্ট সকল কতৃপক্ষের নিকট পেশ করা হবে।

ঢাকা সহ সারাদেশে ব্যাপকভাবে প্রচার কার্যক্রম চালান হচ্ছে। তাই সরকারকে হুশিয়ারী দিয়ে আবিলম্বে পাঁচদফা দাবি মেনে নেয়ার জন্য অনুরোধ করেন তিনি। না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারী প্রধান করেন।

এমকে/এসএইচ