আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের জন্য বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৮০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিশনের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
২০১৪-১৫ অর্থবছরের জন্য দেশের ভিতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্য বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৩ শতাংশ। একইসঙ্গে একই অর্থবছরে বার্ষিক উন্নয়ন এডিপি ৮০ হাজার কোটি টাকা হবে বলে অর্থমন্ত্রী জানান।
এছাড়া আগামী বাজেটের আকার আড়াই লাখ কোটি টাকা। অবশ্য চলতি ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হলেও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা অর্জন করা সম্ভব হয়নি।
ফলে জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও কমানো হয়।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
“বাজেট আড়াই লাখ কোটি টাকা, জিডিপি ৭.৩ শতাংশ”