কুমিল্লার ইপিজেডে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার নির্মাণে আট কোটি ১৭ লাখ ৬০ হাজার দেবে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের আইপিএফএফ প্রকল্পের আওতায় এ টাকা  দেবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বিশ্ব ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গভর্নর ড. আতিউর রহমান।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]