ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি উইং প্রধান মো. শামসুজ্জামান ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

আবদুস সাদেক ভূইয়া ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেভেলপমেন্ট উইং, শাখা নিয়ন্ত্রণ বিভাগ ও মানবসম্পদ বিভাগের প্রধান এবং ডেপুটি চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি হেডঅফিস কমপ্লেক্স কর্পোরেট শাখা, নিউ মার্কেট শাখা, গুলশান শাখা ও সিরাজগঞ্জ শাখায় ব্যবস্থাপকসহ বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশের একজন ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট।

তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যাংক ম্যানেজমেন্ট ও লিডারশিপের উপর প্রশিক্ষণ গ্রহন করেন। আবদুস সাদেক ভূইয়া মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, নাইজেরিয়া, সৌদি আরব, দুবাই, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ সফর করেন।

তিনি ১৯৫৯ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাজ কল্যাণে ১৯৮১ সালে স্নাতক ও ১৯৮২ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

মো. শামসুজ্জামান ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যাংকের বিজনেস প্রমোশন এন্ড মার্কেটিং ডিভিশন ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এবং ব্যাংকের চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ব্যাংকের কুমিল্লা জোন ও ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান, চকবাজার শাখা, ধানমন্ডি শাখা, কুমিল্লা শাখা এবং খাতুনগঞ্জ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি বাহরাইনে রেমিট্যান্স আহরণের জন্য ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করেন।

তিনি সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ইসলামিক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। অর্থনীতি ও ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ের উপর তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

তিনি ১৯৫৭ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এসএইচ