হরতাল-অবরোধ বন্ধে শিগগিরই আইনি প্রতিকার চাইবে পোশাক ও বস্ত্রখাত কমিটি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিটিএমএ (বাংলাদেশ টেক্সটাইল মিল এ্যাসোসিয়েশন) অফিসে ২ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় কমিটি।
সম্প্রতি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা থেকে উত্তরণের জন্য আন্দোলন পরিচালনা করতে তৈরি পোশাকশিল্পের তিন বৃহৎ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ’সহ সংশ্লিষ্ট প্রায় ৪০টি সংগঠনের প্রতিনিধি নিয়ে প্রাথমিকভাবে ২১ সদস্যের এ পোশাক ও বস্ত্রখাত কমিটি গঠন করা হয়েছে।
পরবর্তীতে এ সদস্য সংখ্যা ৭২ জনে উন্নীত করা হবে। কমিটিতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ’র সভাপতি ছাড়াও বিজিএমইএ কয়েকজন সাবেক সভাপতি ও সহ-সভাপতি সদস্য হিসেবে আছেন।
জেআই





