জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া সুপারিশমালা বাস্তবায়ন না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন সংগঠনটির সভাপতি জাকির হোসাইন নয়ন।
জাকির হোসেন নয়ন বলেন, দীর্ঘদিন ধরে জানিয়ে আসা ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানী উপদেষ্টা উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে গত বছরের ৭ জুলাই জ্বালানী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে পেট্রোবাংলাসহ স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
পরে কমিটি এই দাবিগুলো বিশ্লেষণ করে শুপারিশের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করে। তবে পাঁচ মাস পেরিয়ে গেলেও শুপারিশগুলো বাস্তবায়নের কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, গ্যাস থেকে প্রতি ঘন মিটার সিএনজি রূপান্তরের জন্য আগে ১ টাকা ২৮ পয়সা খরচ হতো। এরপর এখন খরচ হচ্ছে ২ টাকা ৪০ পয়সা। তবে সম্প্রতি ৭ শতাংশ বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাওয়ায় এই খরচের পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।
তিনি বলেন, চার বছরে স্টেশন মালিকদের কমিশন না বাড়িয়ে দফায় দফায় সিএনজির মূল্য ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একই সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে ৬৭ শতাংশ। ডলারের মূল্য বৃদ্ধির কারণে রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি, বেতন ভাতা, ব্যাংক ঋণের হার বৃদ্ধি, মূল্যস্ফীতি, ৬ ঘন্টা গ্যাস রেশনিং ও ৬ ঘন্টা বিদ্যুৎ রেশনিংয়ের কারণে অধিকাংশ স্টেশনই লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, পেট্রোবাংলার চেয়ারমানের নেতিবাচক মনোভাবের কারণেই এই দুরবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন তিনি।
শুপারিশে উল্লেখ করা হয়, সিএনজি মালিকদের মার্জিন বৃদ্ধির দাবি যৌক্তিক। এখন স্টেশন মালিকরা সব ব্যয় সমন্বয়ের পর প্রতি ঘন মিটার সিএনজি বিক্রয়ে মাত্র ১২ পয়সা মার্জিন পাচ্ছেন।
তাই এই মার্জিন ১২ পয়সা থেকে ২ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা যেতে পারে।এছাড়া ১৫ দিন পর পর সিএনজি স্টেশনের বিল প্রদানের ব্যাপারে শুপারিশ করা হয়।স
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
সুপারিশমালা বাস্তবায়ন না হলে ফের ধর্মঘটের হুমকি
জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেয়া সুপারিশমালা বাস্তবায়ন না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ: হাইকোর্ট
আদালতের কোনো রায় বা আদেশের প্রতিবাদে হরতাল, ধর্মঘট কিংবা কর্মবিরতি আহ্বান করা অবৈধ ও সংবিধানবিরোধী বলে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকা হলে সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
















