বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’র নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২৩ দিন আগে তিনি পদত্যাগ করলেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১০ মার্চ) সংগঠনের সভাপতি রুবানা হকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সৈয়দ ফরহাত আনোয়ার।

বিজিএমইএ সভাপতি রুবানা হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি পদত্যাগপত্র পেয়েছি।

উল্লেখ্য, আগামী ০৪ এপ্রিল তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজধানীর রেডিসন হোটেলে এবং চট্টগ্রামে সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এমবি