ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুরাম রাজন মঙ্গলবার ঘোষণা করেছেন, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে তাঁরা ধার দিলে যা সুদ নিতেন, তার হার কমিয়ে দেওয়া হচ্ছে ০.৫% হারে।
তেমনই বাণিজ্যিক ব্যাংক গুলি রিজার্ভ ব্যাংককে ধার দিলে আবার ০.৫% সুদ বেশি পাবে।
এর তাৎপর্য হল, সাধারণ মানুষ ব্যাঙ্কের কাছে থেকে বাড়ি-গাড়ি কেনবার জন্য বা অন্য যে কোনও প্রয়োজনে টাকা ধার করলে সুদের হার ০.৫% কম দিতে হবে।
রিজার্ভ ব্যাংক টাকা ধার দিলে যে সুদের হার, ব্যাংকের পরিভাষায় তাকে বলে রেপো রেট আর ব্যাংকেরা শীর্ষ ব্যাংককে ধার দিলে তার সুদের হারকে বলে রিভার্স রেপো রেট।
দীর্ঘ পাঁচ বছর পরে এই রেট কমাল রিজার্ভ ব্যাংক। তবে যে সাধারণ মানুষ ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখে সুদের ওপর সংসার নির্বাহ করেন, তাঁর পক্ষে এ বার বিষয়টি দুশ্চিন্তার।তিনি জমা টাকায় কম সুদ পাবেন।
সামগ্রিক ভাবে বাজারে এখন কম সুদের কল্যাণে টাকার জোগান বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি যেন না হয়, সেটাও সরকারের মাথাব্যথা।
এসটি





