আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ।

শনিবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের সভাপতি ও কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক মো: জাকির হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন কমিটির আহবায়ক অধ্যাপক শাহ জিয়াউল হক, শিক্ষা পরিষদ সম্পাদক জনাব মো. আজহারুল হক, আনন্দ মোহন কলেজের ছাত্রলীগের সভাপতি মো: রকিবুল ইসলাম রকিব প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তোলে ধরেন ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও দেয়ালিকা প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।

জেডআই