বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ ও ৬ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানান, শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে তাঁর অফিস কাম-রেসিডেন্সে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোবাইল ফোনে রেজিস্ট্রেশন চলবে। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

এ বছর ৬টি ইউনিটের অধীনে ৬টি অনুষদভুক্ত মোট ২১টি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd/ www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম নূর উন নবী জানান, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে নির্দিষ্ট সময়েই পরীক্ষা নেয়া হবে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ