নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৪-১৫ সেশনের ক্লাস শুরু হচ্ছে ১৯ এপ্রিল। ক্লাস শুরু আনন্দে ভাসলেও চরম উৎকন্ঠায় আছেন ছাত্রীদের অভিভাবকরা।
বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সম্পূর্ণ অনাবাসিক ক্লাস শুরু হতে যাচ্ছে। নোয়াখালীতে কোন ছাত্রী হোস্টেল না থাকায় ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগছেন নোয়াখালীর বাইরের ছাত্রীদের অভিভাবকরা।
আবার এদিকে বিশ্ববিদ্যালয়ের পাশে মেসের কোন সুবিধা না থাকায় ছাত্রীদের যাতায়াত করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে ৮কিমি দূরে মাইজদি থেকে। যা ছাত্রীদের জন্য অনেক কঠিন।
শুধু এই বছর নয় গত বছরও পড়েছিল এই সমস্যায়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ৪র্থ তলার গণরুম করে জায়গা দেয়া হয়েছিল। এই গণরুমের ব্যাপারে ছাত্রীদের অভিযোগের কোন কমতি নেই।
খুলনা থেকে আসা এক ছাত্রীর বাবা জানান, “জীবনে কখনো মেয়েকে বাসার বাইরে রাখিনি কিন্তু এবার রাখতে হবে। তাও আবার মেসে এনিয়ে অনেক চিন্তায় আছি।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড আবুল হোসেন জানান, “হলে জায়গা না থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। দুটি হলের কাজ চলছে, কাজ শেষ হওয়া মাত্র আমরা তাদেরকে হলে সিট দেওয়ার ব্যবস্থা করব।
এদিকে ছাত্র হলে সিট পাওয়ার কল্পাই করা যায়না। কারণ তাদের সিনিয়র কয়েক ব্যাচ এখনো হলে সিট পায়নি। তবে সব শিক্ষার্থী আশা করে অচিরেই এসব অসুবিধা দুর করে তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ এনে দেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এসএইচ





