ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোক র্যালি ও আলোচনাসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের কমনায় ইবি কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা হয়। ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে একটি শোক র্যালি রেব হয়ে ডায়না চত্বর হয়ে স্মৃতিসৌধে সমবেত হয়। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন ভিসি ও প্রো-ভিসি।
এরপর ইবি শিক্ষক সমিতি, শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ পর্যায়ক্রমে হল সমূহ, বিভাগ, কর্মকর্তা ও কর্মচারী সংগঠন, ইবি সাংবাদিক সমিতি, ইবি প্রেসক্লাব, রোভার স্কাউট, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাভরে স্বারণ করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন ও দু’আ অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা।
হিমেল/নাজিব





