২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় পাস করেছে শতকরা ৫৮ দশমিক ৪ ভাগ শিক্ষার্থী। পরীক্ষার ফল এরই মধ্যে পরীক্ষার্থীর দেয়া মোবাইলে পাঠানো শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকেও ফলাফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনের মধ্যেই এ ফলাফল প্রকাশ করা হলো।
এএইচ





