রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য সহ হাসিবুল নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশের বিশেষ টিম।
শনিবার সন্ধ্যা ৫:৩০ মি. রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমি থেকে ডিবি পুলিশ মাদকসহ তাকে হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃত হাসিবুল ইসলাম রাজশাহী মহানগরীর ৩০ নং ওয়ার্ড উত্তর ছাত্রলীগ সভাপতি। হাসিবুল বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী বুধপাড়ার বাসিন্দা। সে রাজশাহী পুঠিয়ার ধুকরাকুল ডিগ্রি কলেজের ছাত্র।
হাসিবুলসহ আরো কিছু মাদকচক্র বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এমনকি এলাকার উঠতি বয়সের কিশোর-যুবক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে মাদক সাপ্লাই দিয়ে আসছে বলে জানা যায়।
তার তৎপরতায় কিছুদিন থেকে রাবি ক্যাম্পাস মাদক সেবনকারীদের আখড়ায় পরিণত হয়ে উঠছিলো।
কিছুদিন পূর্বে রাবি প্রোক্টর ড. লুৎফুর রহমান সহ প্রক্টরিয়াল বডি বিশেষ অভিযান চালিয়ে কয়েকজন মাদকসেবীকে আটক করে পুলিশে দেয়। তার কিছুদিন পর রাজশাহীর আলোচিত মাদক ব্যবসায়ী আলো ক্রসফারে মৃত্যুবরণের পর কিছুদিন বন্ধ থাকার পর আবারো সক্রিয় হয়ে উঠেছে এই হাসিবুলের কারণে।
মহানগর ডিবি পুলিশের পক্ষ থেকে জানা যায় , গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। তার সাথে আর কে কে আছে এটা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যাবে।
রাশেদ/জেড





