শিক্ষা মন্ত্রাণালয়ের চিঠির পরও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসি ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোরনরত শিক্ষকরা।
আন্দোরনরত শিক্ষক ফোরামের আহবায়ক সৈয়দ সামছুল আলম ভিসিকে অযোগ্য আখ্যায়িত করে বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত আমিনুল হক ভূঁইয়াকে এ বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নিবেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের দাবিতে এখনো অনড়। আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সোমবার এক চিঠির মাধ্যমে শিক্ষা মন্ত্রাণলয় ভিসি বিরোধী আন্দোলন বন্ধ ও ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ সৃষ্টি করার অনুরোধ জানায়।
কেএইচ





