জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
বিকেল ৪টা থেকে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>atmp<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে send করে ফল জানা যাবে। এ ছাড়া ওয়েবসাইটে ( www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions) রাত ৯টা থেকে ফল জানা যাবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে http://www.admissions.nu.edu.bd/notice/NOTICE_MS_PRELIMINARY_211116.pdf ক্লিক করে জানা যাবে।
এমই





