ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার ২৫টি বিভাগই বিভাগীয় উদ্দোগে প্রথমিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। এ দিনে ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল প্রতিটি অনুষদ।

বিভাগীয় শিক্ষক শিক্ষার্থীদের হৃদয় ভোলানো ভালোবাসায় মুগ্ধ হয়েছে নবীন অতিথিরা। নবীণে নবীণে ও নবীণে প্রবীণে পরিচিত হওয়ার দৃশ্য ছিল মনমুগ্ধকর। শিক্ষক ও বড় ভাই-বোনদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেছে নবীণরা। 

এছাড়াও আগামী ৮ ফেব্রয়ারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ২৫টি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। উক্ত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরীকমিশনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান। এদিকে নতুন বিভিগ ফেকরোল স্টাডিজ বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণের পাশাপাশি বিভাগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে বিভাগটি।

পাবনা জেলার মো: সানাউল্লাহ আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীণ শিক্ষার্থী। তিনি বলেন, ‘আমি গর্বিত যে আমার শিক্ষকেরা প্রথম দিনেই আমাদের আপন করে নিয়েছে। সবুজের মায়া আমাকে আটকে ধরেছে। শিক্ষক ও বড় ভাইদের সহযোগিতায় আমার মা-বাবার আশা পূরণের নতুন স্বপ্ন দেখছি আজকের এ সময়ে।’

সাইফুল্লাহ/ মাহমুদ