ইবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুজ্জামানের উপর গত ২০ মে কুষ্টিয়া শহরতলী বটতৈল এলাকায় নৃশংস হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলমী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

ইবি শিক্ষক সমিতি ও বাংলা বিভাগের যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় অনুষদ ভবনের সামনে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন।

মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সাইফুজ্জামানসহ সকল শিক্ষকের উপর হামলাকীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সঞ্চালিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মাহবুবুর রহমান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস, এছাড়াও উপস্থি ছিলেন, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন. প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর ড. তোজাম্মেল হোসন, প্রফেসর ড. জাহাঙ্গির হোসেন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. জহুরুল ইসলাম, প্রফেসর ড. কামরুল ইসলাম, প্রফেসর ড. প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু, প্রফেসর ড. মিজানুর রহমান, ড. রাশিদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, “শিক্ষকগণ জাতির বিবেক। জাতির বিবেকের উপর হামলার সাহস কে পায়? জাতির বিবেককে হত্যা এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে শিক্ষকদের নিরপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।”

প্রো-ভিসি প্রফেসর ড. মো: শহিনুর রহমান বলেন, আমরা শিক্ষক সমাজ এতটাই নিরাপত্তাহীন হয়ে পড়েছি যে যেখানে সেখানে রাস্তায় হামলার শিকার হচ্ছি।”

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন,“হত্যার উদ্দেশ্যে সাইফুজ্জামানের উপর হামলা করা হয়েছে। হামলকারীদের বিচারের দাবিতে এ আন্দোলন অব্যহত থাকবে।”

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ এবং বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. গৌতম কুমার দাস।

এমআইএস