রাজধানীর মিরপুর বাঙলা কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোট ৫৮ ছাত্রকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ।
পরে ঘন্টাব্যাপী অভিযানের পর পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরপরই হটাৎ করে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ছাত্ররা কলেজে ভাঙচুর চালায়। এছাড়াও তারা রাস্তায় চলাচলকারী কিছু যানবাহনও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিনের নেতৃত্বে গ্রেফতার অভিযান শুরু করে। রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে ৫৮ ছাত্রকে আটক করে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ কমিশনার জসিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। পরস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানে মোট ৫৮ জনকে আটক করা হয়েছে।
আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে আটককৃতদের জিজ্ঞাসাবাদে কারণ জানা যাবে বলেও জানান তিনি।
[b]ঢাকা, জেইউ// ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
বাঙলা কলেজে দু'গ্রুপের সংঘর্ষে আটক ৫৮
রাজধানীর মিরপুর বাঙলা কলেজে আধিপত্য বিস্তারের জের ধরে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।





