আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কম। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।

৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৬.৮৪ শতাংশ, মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭.০২ শতাংশ এবং কারিগরিতে পাস ৮১.৩৩ শতাংশ।

এ বছর মোট পাস করেছে ৬ লাখ ৪৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মোট ৩৭ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৮৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮১৫ জন। সিলেট বোর্ডে পাসের হার ৭২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন। যশোর বোর্ডে পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৭ জন।

বরিশালের পাসের হার ৭০ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৭৪ শতাংশ।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ দুপুর দেড়টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (http://www.educationboardresults.gov.bd/) থেকে ফল জানতে পারবেন।এছাড়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসে ফল সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল। এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হয় ১৫ মে। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে।

মুস্তাঈন