রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে পিস্তল দুটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের লতিফ হলের পেছনে পরিত্যক্ত একটি ঘর থেকে ম্যাগাজিনসহ পিস্তল দুটি উদ্ধার করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনের পরিত্যক্ত একটি ঘরে অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ সদস্যরা ওই ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ পিস্তল দুটি উদ্ধার করেন। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পিস্তল দুটি উদ্ধার করা হয়।





