আজ নওগাঁর রাণীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন।

আজ রোববার সকাল থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

রোকেয়া দিবস কর্মসূচির অংশ হিসাবে প্রথমেই উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্বাম মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস এর সহধর্মীনী মোছাঃ জাকিয়া পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন এর সহধর্মীনী মোছাঃ ফারহানা মুনমুন রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) টুকটুক তালুকদার, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাবলু প্রমূখ।

এছাড়াও রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপজেলার সফল জয়িতাদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

মুহিব