৩০ সেপ্টেম্বর ২০১৬ প্রকাশিত দৈনিক শিক্ষাসহ অন্যান্য অনলাইন পত্রিকায় প্রকাশিত শিক্ষক সমিতি থেকে বহিস্কার আনোয়ারুল ইসলাম তোতা সর্ম্পকে মিথ্যা সংবাদটির প্রতিবাদ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতাকে সমিতিতে বহিস্কার করা সংবাদটি সম্পুর্নরূপে মিথ্যা, বানোয়াট ও ভুয়া উদ্দেশ্য প্রণোদিত। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আগামী ১৫ অক্টোবর ২০১৬ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতাকে বহিস্কারের ব্যাপারে কোন প্রকার আলোচনা হয়নি এবং সংবাদে উল্লেখিত বক্তাগণ কেহই এ ব্যাপারে কোন বক্তব্য রাখেন নাই। তাছাড়া বর্তমান কেন্দ্রীয় কমিটি একটি অন্তবর্তীকালীন কমিটি। বিধায়, গঠনতন্ত্র মোতাবেক সমিতির সভাপতির এহেন সিদ্ধান্ত নেওয়ারও কোন এখতিয়ার নেই।

উল্লেখ্য যে, আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল বাধাগ্রস্ত করার জন্য একটি স্বার্থান্বেষী মহল উক্তরূপ খবরটি পরিবেশন করে হীন অপচেষ্টা চালান।

সারাদেশের প্রাথমিক শিক্ষক সমাজ টেকনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরুয়িা আগামী ১৫ অক্টোবর ২০১৬ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনের জন্য যখন সাজ-সাজ রব ঠিক তেমন মুহুর্তে সদ্য সাবেক সভাপতি সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম তোতার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পাগলের প্রলাপ আরম্ভ করেছে। গঠনতন্ত্রের ধারা-উপধারার কোথাও সভাপতির উক্তরূপ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই।

এরূপ সংবাদে সারাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাণপ্রিয় নেতৃবৃন্দ ও সদস্যবর্গকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং ১৫ অক্টোবর ২০১৬ সম্মেলন ও কাউন্সিল সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল।

উল্লেখ্য, এ ধরনের হীন কর্মকান্ড জড়িত না থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সমিতির বৃহত্তর স্বার্থে বিশেষভাবে অনুরোধ করা গেল। অন্যথায় সমিতির গঠনতন্ত্রের ২৬ অনুচ্ছেদের ধারা-উপধারা মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএ