ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মাহফুজ আল হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার বিকেলে যবিপ্রবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা কাজী হায়াতুজ্জামান মুকুল বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়ার পাশাপাশি গত ১৯ জুন ওই শিক্ষকের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ওই ছাত্রী। এরপর থেকে পলাতক রয়েছেন শিক্ষক সৈয়দ মাহফুজ আল হাসান।

এএইচ