ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহন ও ঢাকামুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন ১ জন।

শুক্রবারস (১৬ আগস্ট) দিনগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে মহাসড়কের নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭)। অপরজনের পরিচয় অজ্ঞাত রয়েছে।

হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জাকরুল বলেন, শিবপুর থানাধীন মদিনা জুট মিলগেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। গুরুতর আহত দু’জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নিলে সেখানে আরও ১ জনের মৃত্যু হয়।

নিহত ও আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী বলে জানান পুলিশের সার্জেন্ট।

এমবি