বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আগামী ৫ই ডিসেম্বর ২০১৯ রোজ বৃহস্পতিবার একটি “Soil and Environment conservation model” প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরিফিন। উক্ত কার্যক্রমের সমন্বয়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্ট্যাডিস এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর খন্ডকালীন শিক্ষক আসিফ মইনূর চৌধুরী বলেন, “Stop Soil Erosion, Save Our Future” প্রতিপাদ্যে সারা বিশ্বে মৃত্তিকা দিবস উদযাপিত হতে যাচ্ছে।

এ আয়োজনে আমারা মৃত্তিকা ও পরিবেশ সংরক্ষণের সর্বোত্তম পন্থাগুলো তুলে ধরতে যাচ্ছি যা আমাদের দেশের মত কৃষিপ্রধান দেশগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত টেকসই উন্নতিতে সুদূরপ্রসরী ভূমিকা পালন করবে বলে আশাবাদী।

জলবায়ু পরিবর্তনের হুমকিতে বিপদাপন্ন উপকূলীয় বরিশাল অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের জলবায়ু অভিযোজন ও পরিবেশ সংরক্ষনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ একটি উদাহরণ স্বরূপ হতে পারে।

তিনি উক্ত কার্যক্রম পরিদর্শনের জন্য সকলকে আমন্ত্রন জানিয়েছেন। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত চলবে।

ইমন/এএস