প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরিক্ষার ফলাফলে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৭৬ নং কয়ারিয়া র্বোড সরকারী প্রথমিক বিদ্যালয়টি কয়ারিয়া ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন।

গত মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টি ইউনিয়নের সর্বমোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ প্রতিষ্ঠান থেকে এবার ১৬ জন পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ৮ জন জিপিএ-৫ পেয়ে শতভাগ শিক্ষার্থী উর্ত্তিন হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাবুদ্দিন মাস্টারের সাথে কথা হলে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, দক্ষ পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি পরীক্ষায় ভালো ফলাফল করেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ শাহাবুদ্দিন মাস্টার তিনি আরো বলেন, মানোন্নিত পাঠ দান, সু-সৃংঙ্খল শিক্ষা পদ্ধতি,দক্ষ শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের সহযোগীতা নিয়ে তিনিও তার সবটুকু মেধা দিয়ে বিদ্যালয়েরে এ ঐতিহ্যকে ধরে রাখবেন বলে জানিয়েছেন।

এবিসিদ্দিক